ছুটিকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের সহায়তার অনুরোধ
ছুটিকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের সহায়তার অনুরোধ
ছুটিকালীন সময়ে গণমাধ্যম কর্মীদেরকে সহায়তা প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বুধবার এক তথ্য বিবরণীতে এই অনুরোধ জানিয়ে বলা হয়,স্বাস্থ্যসেবা, গণমাধ্যম-সহ অন্যান্য জরুরি কার্যাবলি সরকার ঘোষিত ছুটির আওতায় আসবে না। তাই ছুটিকালীন সময়ে গণমাধ্যম কর্মীদেরকে সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

