অস্কার

৯১ তম অস্কার পেল যারা …….

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে রোববার বসেছিল অস্কারের জমকালো আসর । বিশ্ব সংস্কৃতির ইতিহাসে অস্কার সবচেয়ে সম্মানজনক ও আলোচিত পুরস্কার হিসেবে পরিগণিত এবং তারকাদের কাছে সর্বাধিক আকাঙ্ক্ষিত । সেই ধারাবাহিকতায় এবারও পর্দা উঠল অস্কারের । ১৯২৯ সাল থেকে যাত্রা শুরু করে আজবধি অস্কার বিশ্বের সেরা চলচ্চিত্রের আলোচিত সম্মানজনক পুরষ্কারের স্থান দখল করে আছে ।

বিশ শতকের ষাটের দশকে আমেরিকায় বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গ পিয়ানিস্টের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘ গ্রিন বুক ‘ জিতে নিল বিশ্ব চলচ্চিত্রের সেরা সম্মান । মেক্সিকান নির্মাতা আলফান্সো কুয়ারনের ‘ রোমা ‘ ১০ টি বিভাগে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত জিতে নিয়েছে সেরা পরিচালকের পুরস্কার । অবশ্য আরো দুটি বিভাগে সেরা হয়েছে তাঁর সিনেমা ।

‘ বোহেমিয়ান ‘ র‍্যাপসোডি ‘ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিশরীয় বংশোদ্ভূত রামি মালিক । মোট চারটি বিভাগে সেরার পুরস্কার পেয়েছে এ সিনেমা ।

‘ দ্যা ফেভারিট ‘ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান । ১৮ শতকের শুরুর দিকে এক সংকটময় পরিস্থিতিতে ব্রিটেনের রানী অ্যান এর ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে দ্যা ফেভারিট চলচ্চিত্রটি ।

‘ গ্রিন বুক ‘ এর মাহারশালা আলি পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার । ‘ ইফ বিয়েল স্ট্রিট কুড টক ‘ সিনেমায় অভিনয়ের জন্য রেজিনা কিং পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ।

বিদেশী ভাষায় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘ রোমা ‘ । পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র পুরস্কার পেয়েছে স্পাইডার – ম্যানঃ ইনটু দ্যা স্পাইডার – ভার্স । মৌলিক কণ্ঠসংগীতে সেরা পুরস্কার পেয়েছে আ স্টার ইজ বর্ন চলচ্চিত্রের ‘ শ্যালো ‘ ।

এক নজরে অস্কার পুরস্কারঃ

সেরা চলচ্চিত্রঃ গ্রিন বুক ।

সেরা পরিচালকঃ আলফান্সো কুয়ারো , রোমা ।

সেরা অভিনেত্রীঃ অলিভিয়া কোলম্যান , দ্যা ফেভারিট ।

সেরা অভিনেতাঃ রামি মালেক , বোহেমিয়ান র‍্যাপসোডি ।

সেরা সহ অভিনেত্রীঃ রেজিনা কিং , ইফ ব্যালে স্ট্রিট কুড টক ।

সেরা সহ অভিনেতাঃ মহের্শলা আলি , গ্রিন বুক ।

সেরা বিদেশী চলচ্চিত্রঃ রোমা ( মেক্সিকো ) ।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মঃ স্পাইডার ম্যান; ইনটু দ্যা স্পাইডার ভার্স ।

সেরা অরিজিনাল স্ক্রিন প্লেঃ গ্রিন বুক ।

সেরা অ্যাডাপটেড স্ক্রিন প্লেঃ ব্ল্যাককেলান্স ম্যান ।

সেরা অরিজিনাল স্কোরঃ ব্ল্যাক প্যান্থার ।

সেরা অরিজিনাল সংঃ শ্যালো , এ স্টার ইজ বর্ন ।

সেরা ডকুমেন্টারি ফিচারঃ ফ্রি সোলো ।

সেরা ডকুমেন্টারি শর্টঃ পিরিয়ড , এন্ড অফ সেনটেন্স ।

সেরা লাইভ অ্যাকশন শর্টঃ স্কিন ।

সেরা অ্যানিমেটেড শর্টঃ বাও ।

সেরা সিনেমাটোগ্রাফিঃ আনফান্সো কুয়ারো ।

সেরা প্রোডাকশন ডিজাইনঃ ব্ল্যাক প্যান্থার ।

সেরা কস্টিউম ডিজাইনঃ ব্ল্যাক প্যান্থার ।

সেরা চুল ও মেকআপঃ ভাইস ।

সেরা সাউন্ড এডিটিংঃ বোহেমিয়ান র‍্যাপসোডি ।

সেরা সাউন্ড মিক্সিংঃ বোহেমিয়ান র‍্যাপসোডি ।

সেরা ভিস্যুয়াল এফেক্টঃ ফার্স্ট ম্যান ।

সেরা এডিটিংঃ বোহেমিয়ান র‍্যাপসোডি ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর