করোনা আক্রান্ত হয়ে জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা’র মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা’র মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে জাপানের জনপ্রিয় কমেডিয়ান কেন শিমুরা’র ( কাইশ্যা ) মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ২৯ মার্চ তার মৃত্যু হয়। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন।
রয়টার্সের বরাত দিয়ে দ্য স্টার জানায়, সম্প্রতি মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হন ওই কমেডিয়ান। পরে তাকে টোকিওর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ মার্চ) তার মৃত্যু হয়।
বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন এই কমেডিয়ান। ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন তিনি।
ছবিঃ সংগ্রহ

