কাবা

চলতি বছর হজ্জ নিয়ে সৌদি আরবের সিদ্ধান্ত

করোনা ভাইরাস মহামারীর কারণে সৌদি আরবের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী বলেছেন, যারা এ বছর হজ্জ পালনের পরিকল্পনা নিয়েছেন, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করুন।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার তার এই বক্তব্য প্রচারিত হয় বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সৌদি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমরাসহ হজ্জ পালন স্থগিত করেছে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সৌদি আরব। এছাড়া মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয়।

এই পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী বলেছেন, হজ্জ নিয়ে চূড়ান্ত সিন্ধান্ত নেয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করুন। হয়তো পরিস্থিতি উন্নতি হবে।

সৌদি আরবে দেড় হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১০ জন। প্রতি বছর প্রায় ২৫ লাখ মুসলমান সৌদি আরবে হজ্জ পালন করে থাকেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর