নিউজিল্যান্ড – বাংলাদেশ টেস্ট সিরিজ
নিউজিল্যান্ড – বাংলাদেশ টেস্ট সিরিজ
হ্যামিল্টন টেস্টে ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে ২৩৪ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ । প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৮৬ রান । দুই ওপেনার জিত রাভাল ৫১ ও টম লাথাম ৩৫ রানে অপরাজিত আছেন । ১৪৮ রানে পিছিয়ে আছে কিউইরা ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং- এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড । ২১ টি চার ও একটি ছক্কায় ১২৮ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম ইকবাল । এই ম্যাচে অভিষেক হলো বাংলাদেশের পেসার এবাদত হোসেনের ।
লিটন দাস ২৯ , সাদমান ইসলাম ২৪ , মাহমুদুল্লাহ রিয়াদ ২২ , মোমিনুল হক ১২ , মেহেদি হাসান মিরাজ ১০ , মোহাম্মদ মিথুন ৮ , আবু জায়েদ ২ , সৌম্য সরকার ১ ও খালেদ আহমেদ ০ রানে আউট হন । নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ৪৭ রানে ৫ উইকেট ও টিম সাউদি ৩ উইকেট শিকার করেন ।
সম্প্রতি চকবাজারের অগ্নিকাণ্ড ও সাবেক ক্রিকেটার – কোচ সৈয়দ আলতাফ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ দল মাঠে নেমেছে জার্সিতে কালো ফিতা লাগিয়ে ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২৩৪/১০ ( ৫৯.২ ওভার )
নিউজিল্যান্ডঃ ৮৬/০ ( ২৮ ওভার )
ছবিঃ সংগ্রহ

