গুগল

করোনা ভাইরাস নিয়ে গুগলে সতর্কবার্তা

করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সতর্ক করতে ডুডল প্রকাশ করেছে গুগল। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবাই প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাত ধোয় থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও ঘরে থাকতে বলা হচ্ছে মানুষকে। এরই মধ্যে করোনা সংক্রমণ রোধ নিয়ে মানুষকে সচেতন করতে কাজ শুরু করেছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। জনগণ ঘরে থেকে জীবন রক্ষার্থে টিপস (বার্তা) পাচ্ছে গুগলে।

গুগলের হোম পেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাবেন কোভিড ১৯ বিষয়ক সচেতনতামূলক চমৎকার একটি বার্তা। ওই ডুডলে শোভা হচ্ছে ‘স্টে হোম, সেভ লাইভস’ ট্যাগ লাইনের। করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো মানতে বলছে গুগল।

১. বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

২. নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির পর নিয়ম মেনে চলুন।

৩. অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

৪. নিজে অসুস্থবোধ করলে বাড়িতে অবস্থান করুন।

অপরিচ্ছন্ন হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করতে নিরুৎসাহিত করা হচ্ছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর