বিমান

দিল্লিতে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট

ভারতে যেসব বাংলাদেশি আটকে পড়েছে তাদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দিল্লিতে যারা আটকে আছেন তারা এসব ফ্লাইটে দেশে ফিরতে পারবেন।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন, দিল্লিতে যারা আছেন তাদের জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

তিনি বলেন, ওই ফ্লাইটে ইকোনমি ক্লাসে ১৫০ জন ও বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল দুপুর পর্যন্ত বিমানের মোবাইল অ্যাপ ও ওয়েব সইট থেকে টিকিট কেনা যাবে।

ভারতে গিয়ে করোনাভাইরাসের কারণে যারা দেশে ফিরতে পারেনি শুধুমাত্র তাদেরকে বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর