সৌদি আরব

রমজানে সৌদি আরবে কাজের সময় ও অভিবাসীদের জন্য নির্দেশনা

করোনা পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত যে সকল অভিবাসী সেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক, তাদেরকে দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, অভিবাসীরা ছুটিতে অথবা একবারেই সৌদি ত্যাগ করতে পারবেন। সেক্ষেত্রে ব্যক্তির আবশির একাউন্ট থেকে আবেদন করতে হবে।

এদিকে রমজানে সৌদি আরবে সরকারি অফিস আদালতে দিনে ৫ ঘণ্টা (সকাল ১০টা-বিকেল ৩টা) কাজের সময় নির্ধারণ করেছে সরকার। যদিও সর্বসাধারণের জন্য সরকারি অফিসে সরাসরি সেবা গ্রহণ বন্ধ রয়েছে। আর প্রাইভেট সেক্টরে কাজের সময় নির্ধারণ করা হয়েছে ৬ ঘণ্টা। এই এসময় কোম্পানিসমূহ তাদের সুবিধামত নির্ধারণ করবে। 

এদিকে যে সমস্ত অঞ্চলে ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ ছিল না, সেখানে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলাচল করা যাবে। তবে, যে সমস্ত শহর ও অঞ্চলে ২৪ ঘণ্টা কারফিউ চলমান রয়েছে, সেখানে জরুরি চিকিৎসা সেবা, খাদ্যদ্রব্য কেনাকাটা ও ব্যাংকিং সেবা অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলছে।

ইতিপূর্বে বড় বড় শহরের মধ্যে যে সকল নির্দিষ্ট এলাকাগুলো সম্পূর্ণরুপে কোয়ারেন্টাইন করা হয়েছিল সেখানে আগের মতোই ২৪ ঘণ্টা কোনক্রমেই ঘর থেকে বের হওয়া যাবে না।

শুধু জরুরি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য নিজের এলাকার ভেতরে অবস্থিত তাম উইনাত (মুদির দোকান) বাক্কালাতে যেতে পারবেন এবং জরুরি চিকিৎসার জন্য বের হতে পারবেন। কেনাকাটার পর রশিদ রাখতে হবে। পুলিশি বাধায় পড়লে তা দেখাতে পারবেন। প্রয়োজনে ৯৯৭ এ কল করেও সাহায্য নিতে পারবেন সাধারণ মানুষ।

রমজানে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে সর্বসাধারণের জন্য তারাবীহসহ ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি এবং ওমরা বন্ধ থাকবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর