করোনা ভাইরাস

বাংলাদেশে চলমান করোনা সংক্রমণ কমে যেতে পারে মে মাসে

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে চলমান করোনা পরিস্থিতি আগামী মে মাসে ৯৯ শতাংশ কমে যেতে পারে। আর পুরা মুক্ত হতে ১৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। আর সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে চলতি বছরের ডিসেম্বরের শুরু দিকে।

করোনা ভাইরাস বিস্তারের ধরন, মানবদেহে এর ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য সব মিলিয়ে ওই গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মে মাসেই ৯৭ শতাংশ কমে আসবে।

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব রোববার (২৬ এপ্রিল) নিজস্ব ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনা বিষয়ক এই তথ্য তুলে ধরে। করোনার এমন পূর্বাভাস এটাই প্রথম।

এসইউটিডি তাদের গবেষণায় সাসসিপটাবেল ইনফেক্টেপ রিকভারড (সার) মডেল ব্যবহার করেছে। এ মডেল অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। গবেষকদের দাবি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনার জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছনো হয়।

গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, ২৯ মে’র মধ্যে বিশ্ব থেকে করোনাভাইরাস ৯৭ শতাংশ দূর হবে এবং পুরোপুরি ভাবে বিলীন হবে এই বছরের ৮ ডিসেম্বরের মধ্যে। গতকাল রবিবার এসইউটিডি’র ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব নিজস্ব ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনাবিষয়ক এই তথ্য তুলে ধরে।

এছাড়া এসইউটিডির পূর্বাভাসে বলা হয়েছে, ভারতে করোনার সংক্রমণ ২১ মে’র মধ্যে ৯৭ শতাংশ কমে যাবে। যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে ৯৭ শতাংশ কমে যাবে এবং ইতালিতে ৭ মে’র মধ্যে কমবে ৯৭ শতাংশ সংক্রমণ।

সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সার মডেল দিয়ে ১৩১টি দেশের করোনা প্রাদুর্ভাব কখন শেষ হবে তা পর্য়বেক্ষণ করেছে। এদিকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ লাখ । এতে মারা গেছে ২ লাখের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর