সোয়ান ধুমকেতু

আজ আকাশে দেখা যাবে সোয়ান

আজ পৃথিবীর আকাশে দেখা যাবে একটি ধূমকেতু। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন সোয়ান। আজ রাতে এটিকে খালি চোখে দেখা যাবে। তবে ঠিক কখন দেখা যাবে তা জানায়নি গবেষকরা। 

বিজ্ঞানীরা মনে করছেন মঙ্গলবার সোয়ান পৃথিবী থেকে প্রায় ৭ কোটি কিলোমিটার দূরে ছিল। দুনিয়ার পূর্ব-উত্তর অংশে থেকে এটি দেখা যাবে সূর্য ওঠার ঠিক আগে। এ মাসের শেষদিকে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একে উজ্জ্বল আকারে দেখা যাবে।

অত্যন্ত উজ্জ্বল এই ধূমকেতুর লেজ একেবারে নীল। সোয়ান ধূমকেতুকে প্রথম দেখা যায় মার্চের শেষদিকে। প্রথম এটিকে লক্ষ্য করেন মহাকাশচারী মাইকেল মাতিয়াজু। তারপর থেকেই ক্রমশ উজ্জ্বল হচ্ছে সোয়ান।

বর্তমানে পৃথিবী থেকে সোয়ানের দূরত্ব ৮৫,০৭১,৭৭৮ কিলোমিটার। এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪ মিনিট ৪৩.৭৬৮৯  সেকেন্ড।

আজ সোয়ান পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। ভোরে এর দেখা মিলবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর