সীমিত মুসল্লি নিয়ে এবারের হজ্জের পরিকল্পনা
সীমিত মুসল্লি নিয়ে এবারের হজ্জের পরিকল্পনা
সৌদি আরবে করোনা মহামারির কারণে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে এবার সীমিত মুসল্লি নিয়েই হজ্জের পরিকল্পনা করছে সৌদি সরকার। সোমবার (৮ জুন) হজ্জ পরিকল্পনার সঙ্গে জড়িতে সৌদি সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
হজ্জ উপলক্ষে সারাবিশ্ব থেকে ২৫ লাখ মুসলিম সৌদি আরব ভ্রমণ করেন প্রতিবছর। আগামী জুলাইয়ের শেষের দিকে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গত মার্চে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর সৌদি সরকারের পক্ষ থেকে হজ্জ নিয়ে মুসল্লিদের অপেক্ষা করতে বলা হয়েছিল।
এবারের হজ্জ পরিকল্পনার সঙ্গে জড়িত দুই জন কর্মকর্তা বলেন, শুধুমাত্র প্রতীকী সংখ্যা হিসেবে কিছু মুসল্লি হজ্জের সুযোগ পাবে। এছাড়া বৃদ্ধদের হজ্জ করায় নিষেধাজ্ঞা দেয়া হবে। পাশপাশি স্বাস্থ্যগত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা হবে ।
সূত্র জানায়, প্রতি দেশের হজ্জের কোটার ২০ শতাংশ মুসল্লি আনার পরিকল্পনা করছে সৌদি সরকার। তবে সৌদি সরকারের অনেক কর্মকর্তাই এ বছরের হজ্জ বাতিলের পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।
হজ্জ এবং উমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করে থাকে। আর এবারের করোনার ভাইরাসের কারণে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি যদি হজ্জ বন্ধ হয়ে যায় তাহলে সৌদি আরব অর্থনৈতিক সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ছবিঃ সংগ্রহ

