শ্রীলংকায় জঙ্গি আস্তানায় সেনা অভিযান
শ্রীলংকায় জঙ্গি আস্তানায় সেনা অভিযান
শ্রীলংকার পূর্বাঞ্চলে উগ্রবাদী সংগঠনের সাথে সম্পর্কযুক্ত জঙ্গিদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালে বিস্ফোরণে ছয় শিশুসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে । এএফপি’র সূত্র মতে , শনিবার সামরিক বাহিনী একথা জানায় ।
সামরিক বাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু জানান , শ্রীলংকার কাল্মুনাই শহরে জঙ্গিদের ওই গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানকালে বন্দুকধারীরা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায় । এ সময় নিরাপত্তা বাহিনীর পক্ষ হতে পাল্টা গুলি চালালে প্রাথমিকভাবে দুই বন্দুকধারী নিহত হয় । পুলিশের এক বিবৃতিতে বলা হয় , সেখানে একাধিক বিস্ফোরণে বেসামরিক নাগরিক তিন পুরুষ , তিন নারী ও ছয় শিশু নিহত হন । উল্লেখিত ভবনটি জঙ্গিদের ঘাঁটি ছিল বলে ধারণা করা হচ্ছে ।
ভবনটির বাইরে থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয় । তারা আত্মঘাতী হামলাকারী হতে পারে বলে ধারণা করছে পুলিশ ।
ছবিঃ সংগ্রহ

