বিদায় হজ্জ

চলতি বছর হজ্জের খুতবা বাংলাসহ দশটি ভাষায় অনুবাদ করা হবে

চলতি বছর হজ্জ পালনকালে আরাফাত ময়দানে খুতবা সম্প্রচারের সময় বাংলাসহ মোট দশটি ভাষায় অনুবাদ করা হবে বলে জানিয়েছেন দেশটির দুই পবিত্র মসজিদের জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবছর ৯ জ্বিলহজ আরাফাতের ময়দানে হজ্জের খুতবা অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের হজ্জ আনুষ্ঠানিকতা শুরুর দ্বিতীয় দিনে পবিত্র ওই ময়দানে আরবি ভাষায় খুতবা দিয়ে থাকেন সৌদি সরকারের নির্বাচিত একজন প্রতিনিধি। গত বছর সরাসরি সম্প্রচারের সময় ওই খুতবা ৫টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়। ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, এই বছর আরবি ছাড়াও হজের খুতবা ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রাশিয়ান, হাওসাবী এবং বাংলা ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, প্রতিবছর হজ্জে সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ অংশ নেয়। তবে এবছর বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির কারণে কেবলমাত্র সৌদি আরবে আগে থেকে অবস্থানরতরাই এতে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশ বিদেশি এবং ৩০ শতাংশ সৌদি আরবের নাগরিক রয়েছেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর