সুপ্রিম কোর্টের চলতি বছরের অবকাশকালীন সব ছুটি বাতিল
সুপ্রিম কোর্টের চলতি বছরের অবকাশকালীন সব ছুটি বাতিল
সুপ্রিম কোর্টের চলতি ২০২০ সালের ৬ আগষ্ট পরবর্তী সকল অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।
গত ৬ আগস্ট ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত সুপ্রিমকোর্টের বিচারপতিগণের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ফলে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে থাকা ২৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছুটি এবং ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্ন্ত অবকাশকালীন ছুটি বাতিল হয়ে গেল। এই সময় কোর্ট খোলা থাকবে।
বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় নিয়মিত আদালত খোলা এবং বার্ষিক ছুটি বাতিল চেয়ে সাত দফা দাবি জানিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
ছবিঃ সংগ্রহ

