দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে
দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে
আগামী ৭২ ঘন্টা দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরপশ্চিমাংশে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৯ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩৯ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ছবিঃ সংগ্রহ

