এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি ) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ ৬ মে সোমবার প্রকাশিত হবে ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় , সোমবার ( ৬ মে ) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা । সেখানেই বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লক্ষ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশগ্রহণ করে । এর মধ্যে ১০ লক্ষ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লক্ষ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র ।
দেশের ১০ টি শিক্ষা বোর্ডের অধীনে গত ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয় । গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে ।
ছবিঃ সংগ্রহ

