করোনার টিকা ছাড়া হজ্জে যাওয়া যাবে না
করোনার টিকা ছাড়া হজ্জে যাওয়া যাবে না
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারাই শুধুমাত্র এবারের হজ্জে অংশ নিতে পারবেন। গত বছর মাত্র দশ হাজার মানুষ হজ্জে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। উল্লেখ্য, এ বছরের জুলাই মাসে হজ্জ অনুষ্ঠিত হবে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যারা এবারের বাৎসরিক হজ্জে অংশ নিতে চান, তাদের অবশ্যই করোনার টিকা নেওয়ার প্রমাণ থাকতে হবে। একটি বিবৃতির মাধ্যমে তার এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবারের হজ্জের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম-কানুন অনুসরণ করার ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে- মিনা, আরাফাত, মুজদালিফাহ-র মতো পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি থাকতে হবে।
প্রতিটি প্রবেশ পথে তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা থাকবে। সবাইকে এসব চেক পয়েন্টের ভেতর দিয়ে যেতে হবে। যাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘ্রাণ বা স্বাদের অনুভূতি হারানোর মতো লক্ষণ থাকবে, চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর তাদের একই ধরনের লক্ষণ থাকা মানুষদের গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে হজ্জে অংশ নিতে হবে।
এমনকি, এসব লক্ষণ দেখা দেবে, এমন কোনও কর্মী হজ্জ কেন্দ্রগুলোতে কাজ করতে পারবে না, যতক্ষণ তারা পুরোপুরি সুস্থ হন। হজ্জের সময় সবাইকে মাস্ক পরতে হবে এবং অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
ছবিঃ সংগ্রহ

