রেলস্টেশনে অস্কার আয়োজন
রেলস্টেশনে অস্কার আয়োজন
এবার রেলস্টেশনে অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হ্যেছে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরের দুটি ভেন্যুর একটি হলো রেলস্টেশন। সামাজিক দূরত্ব বজায় রাখতে এমন ভেন্যু নির্বাচন করেছেন আয়োজকরা।
ইংল্যান্ডের লন্ডন থেকে সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় সরাসরি অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করেন ভারতীয় অভিনেত্রী-প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান সংগীতশিল্পী-অভিনেতা নিক জোনাস। তার আগে যুক্তরাষ্ট্রে অ্যাকাডেমি মিউজিয়ামে দাঁড়িয়ে অস্কার প্রধান ডেভিড রুবেন জানান, আগামী ২৫ এপ্রিল লস অ্যাঞ্জেলসের প্রধান রেলস্টেশন ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কার।
১৯৫০ সালে ইউনিয়ন স্টেশন ছবির প্রেক্ষাপট ছিল এই জায়গা। এছাড়া অনেক বিখ্যাত ছবির চিত্রায়ন হয়েছে এখানে। এ তালিকায় উল্লেখযোগ্য— ব্লেড রানার , পার্ল হারবার , দ্য ডার্ক নাইট রাইজেস , দ্য ইটালিয়ান জব ইত্যাদি। নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
ছবিঃ সংগ্রহ

