রোজা রেখে করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না – সৌদি গ্র্যান্ড মুফতি
রোজা রেখে করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না – সৌদি গ্র্যান্ড মুফতি
পবিত্র রমজান মাসে রোজা রেখে করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
এক বিবৃতিতে জানানো হয়, করোনার টিকা নিলে রোজা ভাঙবে না। কারণ এই টিকা খাবার বা পানীয় হিসেবে দেহে প্রবেশ করেনা। এটি মূলত একটি প্রতিষেধক। করোনা মহামারির জীবাণু প্রতিরোধ করতে দেহে সুঁচের সাহায্যে এ টিকা প্রয়োগ করা হচ্ছে।
এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যে দেশটিতে ২৬ লাখ ডোজ দেওয়া হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৪৯৩ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ২৩ হাজার ১৬৬ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৯৫ লাখ ১৮৩ জন।
ছবিঃ সংগ্রহ

