মসজিদে ইফতার করায় নিষেধাজ্ঞা জারি করেছে আরব আমিরাত
মসজিদে ইফতার করায় নিষেধাজ্ঞা জারি করেছে আরব আমিরাত
পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাত সরকার মসজিদে ইফতার করায় নিষেধাজ্ঞা জারি করেছে। হঠাৎ করেই বাড়তে থাকা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সেখানে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে এ বছর মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে। খবর, খালিজ টাইমস।
আরব আমিরাতে জারি করা নির্দেশনা গুলো হলোঃ
পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে মহিলাদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।
বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।
ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে। ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।
বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারী দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘন্টা সময়ের মধ্যে শেষ হতে হবে।
পবিত্র কুরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।
ছবিঃ সংগ্রহ

