দেশের সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
দেশের সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
দেশের চট্টগ্রাম , কক্সবাজার , মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।
দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে , বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর , বাংলাদেশের উপকূলীয় এলাকা সমূহ ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।
লঘু চাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে ।
ছবিঃ সংগ্রহ

