সিলেটে দুবার মৃদু ভূ-কম্পন অনুভূত
সিলেটে দুবার মৃদু ভূ-কম্পন অনুভূত
সিলেটে দুবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। প্রথমে শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিসের সূত্রে বলা হয়েছে, টানা দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে বলে জানান তিনি।
ছবিঃ সংগ্রহ

