নরেন্দ্র মোদিকে ইমরান খানের অভিনন্দন
নরেন্দ্র মোদিকে ইমরান খানের অভিনন্দন
ভারতের ১৭তম লোক সভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এল্যায়েন্স ( এনডিএ ) ব্যাপক বিজয় লাভ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।
প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয় , রোববার ভারতের প্রধানমন্ত্রী মোদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে এই অভিনন্দন জানান ।
নব নির্বাচিত প্রধানমন্ত্রী মোদি তাঁর টেলিফোন উত্তরে প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বআরোপ করেন এবং যৌথভাবে দারিদ্র্য বিমোচনে কাজ করার পূর্ববর্তী পরামর্শের কথা উল্লেখ করেন । সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দক্ষিণ এশিয়া গড়ার পাশাপাশি শান্তিপূর্ণ , উন্নত ও সমৃদ্ধ অঞ্চল গড়ার কথা বলেন নরেন্দ্র মোদি ।
অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বলেন , ‘ লোকসভা নির্বাচনে বিজয়লাভ করায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন ।‘
দুই নেতা উভয় দেশের জনগণের কল্যাণে এক সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ।
ছবিঃ সংগ্রহ

