আইনজীবীকে লক আপে আটকে রাখার অভিযোগে বিচারকের অপসারণ চেয়ে আইনজীবীদের বিক্ষোভ
আইনজীবীকে লক আপে আটকে রাখার অভিযোগে বিচারকের অপসারণ চেয়ে আইনজীবীদের বিক্ষোভ
আইনজীবীকে আসামি লক আপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার এক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একদল বিক্ষুব্ধ আইনজীবী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে দিয়ে তালা দিয়ে দেন।
এরপর আইনজীবীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ সিএমএম আদালতের মূল গেটে তালা লাগিয়ে দেয়। ওই বিচারকের অপসারণ চেয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সিএমএম আদালতের বিচার কাজ আপাতত বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার লক আপে আটকে রাখার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন দিয়েছেন ভুক্তভোগী আইনজীবী। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।
ছবিঃ সংগ্রহ

