আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে
আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে
আগামী দু – তিন দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । সেই সাথে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , আগামী দুই-তিনদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর আবহাওয়া পরিস্থিতি সামান্য উন্নতি হলেও এক সপ্তাহ জুড়ে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আগামী ২/৩দিনে দেশের কোথাও বড় ধরনের কোন দুর্যোগের সম্ভাবনা নেই ।
এতে আরো বলা হয় , আজও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে, সেই সাথে আকাশে মেঘলা ও গুমুটভাব থাকবে। বেলা ৩টা পর্যন্ত ঢাকা শহরে থেমে থেমে বৃষ্টি হতে পারে।
এ ছাড়া আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস । আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪১ মিনিটে এবং সূর্যোদয় সকাল ৫ টা ৫২ মিনিটে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এর অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর (পুন:) ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে ।
ছবিঃ সংগ্রহ

