ইসলামিক ধর্ম চাঁদ বাংলাদেশ

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৩ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা আহবান করা হয়েছে।

এক তথ্যবিবরনীতে বলা হয় আজ সন্ধ্যা ৭ টায় বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশি¬ষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭ এবং ফ্যাক্স নম্বর : ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

ছবিঃ সংগ্রহ

আরও খবর