আজ থেকে শুরু হচ্ছে ওমরাহ
আজ থেকে শুরু হচ্ছে ওমরাহ
মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর বিদেশিদের জন্য ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। করোনা মহামারির মধ্যেও সীমিত পরিসরে সফলভাবে হজ্জ আয়োজনের পর গত ২৫ জুলাই দেশটির সরকার এ অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আরবি ১৪৪৩ হিজরি সনের ১ মহররম অর্থাৎ যেখানে আবেদন করেছে সেখানে আবেদনের সংখ্যার উপর নির্ভর করবে। 15 দিনে হতে পারে এক মাসেও হতে পারে, আবার তিন দিন হয়ে যেতে পারে পালনে ইচ্ছুকরা সৌদি আরব প্রবেশ করতে পারবেন।
তবে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি থাকায় কোনো বিদেশি ওমরাহ যাত্রীকে সৌদি আরব স্বীকৃত করোনার টিকা অবশ্যই নিতে হবে। এ ছাড়া কোয়ারেন্টাইন পালনে মুসল্লিদের রাজি থাকতে হবে।
সৌদি সরকারের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান নাশাতের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের অনুমোদন রয়েছে। যদি কেউ চীনের ভ্যাকসিন নেন তবে তাকে বুস্টার ডোজ নিতে হবে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসনের।
ওমরায় সবসময়ই নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। অন্যদিকে সৌদি আরবে আসার পর বিদেশি ওমরাহ পালনকারীদের নির্দিষ্ট সময়ের কোয়ারেন্টাইন প্রক্রিয়া মেনে চলতে হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিষেধাজ্ঞা তালিকায় বাংলাদেশ নেই। নিষেধাজ্ঞার তালিকায় আছে- ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং লেবানন। এই দেশগুলোর মানুষ তৃতীয় কোনো দেশে কোয়ারেন্টাইন করে সৌদি আরব ঢুকতে পারবেন।
ছবিঃ সংগ্রহ

