বাংলাদেশ

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এই জয়ের মধ্যদিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।

ম্যাচ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ ম্যাচ হারার পেছনে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন। বলেছেন, শীর্ষ দলের বিপক্ষে জিততে হলে অন্তত আরও ১৫ রান যোগ করতে পারলে ম্যাচের ফলাফল ঘুরে যেত। যা আমরা সামনের ম্যাচগুলোতে করতে চাই।

প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিত হবে সিরিজটি। প্রথম ধাপে শুরু হলো টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে ২৭ জানুয়ারি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর