আজ সুন্দরবন দিবস
আজ সুন্দরবন দিবস
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম বনভূমি এটি। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন।
ভালোবাসা দিবসে ভালোবাসুন সুন্দরবনকে। সেই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করুন। এ লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। সে হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও পালিত হচ্ছে সুন্দরবন দিবস।
এবারও সুন্দরবন দিবসের মূল অনুষ্ঠানটি হচ্ছে খুলনায়। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, সুন্দরবন রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।
ছবিঃ সংগ্রহ

