বাংলাদেশ সরকার

ঈদে ঘরমুখি মানুষের প্রতি সতর্কতামূলক পরামর্শ 

ঈদে রাজধানী ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন শহর থেকে ঘরমুখি মানুষের জন্য সরকারি ভাবে ডেঙ্গু সম্পর্কে কতিপয় সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে । ডেঙ্গু থেকে রেহাই পেতে এ পরামর্শ দেওয়া হয়

সরকারি এক তথ্য বিবরণীতে ঈদে বাড়ি যাওয়ার সময় বাসার সকল কক্ষের দরজা – জানালা ভালভাবে বন্ধ করার পাশাপাশি বাসার টয়লেটের কমোড ঢেকে রাখা , বাথরুম / টয়লেটের জানালা বন্ধ করা এবং বালতি , বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে

এছাড়াও বারান্দায় / ছাদে ফুলের টব বা এমন কোন পাত্র রাখা যাবে না যেখানে বৃষ্টির পানি জমতে পারে

সোফা , পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে এডিস মশা লুকিয়ে থাকে বিধায় এসব জায়গায় অ্যারোসল স্প্রে করা এবং ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে

রান্নাঘরের কোথাও যেন পানি জমে না থাকে তা লক্ষ্য রাখা , যাওয়ার আগে ঘরের মেঝে , বারান্দা ও বাথরুম পরিষ্কার ও অ্যারোসল স্প্রে করা , অব্যবহৃত বোতল / কন্টেইনার সহ অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া এবং অফিস , আঙ্গিনা এবং কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে

ছবিঃ সংগ্রহ

আরও খবর