চট্টগ্রাম শপিংমল দোকান

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে দোকানপাট ও শপিংমল

কোরবানির ঈদ উপলক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করে খুলে দেওয়া হচ্ছে সব ধরনের দোকানপাট ও শপিংমল। ঈদ উপলক্ষে কেনাকাটার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এ সময় সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি।

সোমবার ( ১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ে নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হয়েছে।

তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এ আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রবিবার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর