এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩.৯৩ শতাংশ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩.৯৩ শতাংশ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ । আজ গণভবনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন । এসময় ১০ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের রেজাল্ট প্রধানমন্ত্রীর হতে তুলে দেন ।
৮টি সাধারণ শিক্ষা বোর্ড , মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০টি বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৩ লক্ষ ৩৬ হাজার ৬২৯ জন । এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ লক্ষ ৮৮ হাজার ১৭২ জন ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন । যা মোট পরীক্ষার্থীর ৩.৫৪ শতাংশ ।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭১.৮৫ শতাংশ , মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ ।
পরীক্ষা কেন্দ্রগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইন থেকে ফলাফল সংগ্রহ করা যাবে । গত ১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
ছবিঃ সংগ্রহ

