একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর
আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ) কে.এম. নুরুল হুদা বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল আনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার।
একাদশ সংসদ নির্বাচনে সব দলকে আংশগ্রহণের আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দলকে নির্বাচনে আংশগ্রহণের আনুরোধ জানাই। আমরা প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আশা করি।‘
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থী ও রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। সকলের জন্য অভিন্ন আচরণ ও সমান সুযোগ সৃষ্টির অনুকূলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে। নির্বাচনে ভোট গ্রহণে সিমিত আকারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন।
ছবিঃ সংগ্রহ

