শিক্ষামন্ত্রী

একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু ৯ আগস্ট

একাদশ শ্রেণিতে (২০২০-২০২১) শিক্ষা বর্ষে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন মিটিং-এ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,এই ভর্তি কার্যক্রম শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাদি শিক্ষা বের্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে নিজ প্রতিষ্ঠানের স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ভর্তির সুযোগ পাবে। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করানো যাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তিই অনলাইন হবে।

অনুমতি বা স্বীকৃতি বিহীন কলেজে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। অনুমতিপ্রাপ্ত ও স্বীকৃতি প্রাপ্ত কলেজের অনুমোদন নেই এমন শাখাও শিক্ষার্থী ভর্তি করা যাবে না। নীতিমালা না মানলে প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ একাধিক শাস্তিমূলক বিধান যুক্ত করা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর