একুশে পদক

একুশ জন গুণী ব্যক্তি পাচ্ছেন একুশে পদক ২০১৯

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশ জন গুণী ব্যক্তিকে একুশে পদক ২০১৯ প্রদানের নাম ঘোষণা করেছে সরকার । বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একুশে পদক প্রাপ্তদের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । শিক্ষা , মুক্তিযুদ্ধ , গবেষণা , ভাষা আন্দোলন , শিল্পকলা , ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিরা এ পুরষ্কার পাচ্ছেন । এর মধ্যে মরণোত্তর পুরষ্কার পাচ্ছেন দুজন ।

ভাষা আন্দোলনে মরহুম অধ্যাপক হালিমা খাতুন ( মরণোত্তর ) , এডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম একুশে পদক পেয়েছেন ।

শিল্পকলায় সংগীত বিভাগে মরহুম আজম খান ( মরণোত্তর ) , সুবীর নন্দী ও খায়রুল আনাম শাকিল পেয়েছেন একুশে পদক ২০১৯ ।

শিল্পকলায় অভিনয় বিভাগে একুশে পদক পেয়েছেন তিনজন । তারা হলেন , লাকী ইনাম , সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী ।

শিল্পকলায় আলোকচিত্র বিভাগে সাইদা খানম ও চারুকলা বিভাগে জামাল উদ্দিন আহমেদ পেয়েছেন একুশে পদক ।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য , গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ডক্টর মাহবুবুল হক এবং শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া একুশে পদক পেয়েছেন ।

ভাষা ও সাহিত্যে ছয়জন পেয়েছেন একুশে পদক । তারা হলেন , রিজিয়া রহমান , ইমদাদুল হক মিলন , অসীম সাহা , আনোয়ারা সৈয়দ হক , মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস ।

২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৪টায় একুশে পদক প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

পদক প্রাপ্তদের পুরষ্কার হিসেবে একটি সোনার পদক , সনদ ও দু’লক্ষ টাকার চেক প্রদান করা হবে ।

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর