কাবা

এবছর সরকারি খরচে কেউ হজ্জে যাবে না। কেবল হজ্জ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাবেন। কিন্তু অন্য কাউকে সরকারি খরচে হজ্জে পাঠানো হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, হজ্জের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। হজ্জের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। তিনি বলেন, হজ্জ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন ব্যয় কতটা কমানো হলো।

আরও খবর