কাবা

ওমরাহ পালনকারীদের অবশ্যই করোনার টিকা নিতে হবে – সৌদি সরকার

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বেনতেন জানিয়েছেন, যারা ওমরাহ করতে চান তাদেরকে অবশ্যই করোনাভাইরাসের টিকা নিতে হবে।

করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ নেওয়ার পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জেদ্দায় দেশটির আল-আরাবিয়া চ্যানেলকে এ কথা জানান বেনতেন।

এ সময় মন্ত্রী বলেন, করোনাভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।

তিনি আরো বলেন, ওমরাহ কার্যক্রমের জন্য বয়সসীমা ছাড়াও অন্য সতর্কতামূলক ব্যবস্থাও নিতে হবে। সেগুলো হলো, সামাজিক দূরত্ব মানা, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা।

এরআগে করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চ মাসে ওমরাহ হজ পালন সাময়িক স্থগিত রাখে সৌদি সরকার। জুলাইয়ে মাত্র এক হাজার হজ পালনকারীকে বিশেষ ব্যবস্থায় হজ পালনের অনুমতি দেওয়া হয়।

পরবর্তীতে ২২ সেপ্টেম্বর সৌদি সরকার চার ধাপে ধীরে ধীরে ওমরাহ হজের স্থগিতাদেশ তুলে দিয়ে পুনরায় ওমরাহ শুরু করার ঘোষণা দেয়। এ ঘোষণার ফলে প্রথম পর্যায়ে প্রতিদিন গড়ে ৬ হাজার করে ১৪ দিনে ৮৪ হাজার ওমরাহ পালনকারী হজ পালন করার সুযোগ পেয়েছেন।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে ওমরাহ হজ পালন করেছেন মোট ২ লাখ ১০ হাজার জন। ২০২০ সালের ১ নভেম্বর শুরু হওয়া তৃতীয় ধাপে স্থানীয়দের পাশাপাশি বিদেশ থেকে আগত মুসল্লিরাও ওমরাহ হজ পালনের অনুমতি পেয়েছিলেন।

ছবি; সংগ্রহ

আরও খবর