ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং-এ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং-এ বাংলাদেশ
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ । ইংল্যান্ডের টন্টনে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি । আগের চার ম্যাচের ১টি জয় , ২টি হার ও ১টি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ । ওয়েস্ট ইন্ডিজও একই পর্যায়ে থাকলেও রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ক্যারিবীয়রা ।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলেই এসেছে একটি করে পরিবর্তন । বাংলাদেশ দলে মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন লিটন দাস । আর কার্লোস ব্রাথওয়েটের পরিবর্তে একাদশে এসেছেন ড্যারেন ব্রাভো ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৬ ওভারে ১২৯ /২ । সাকিব ও সাইফুদ্দিন পেয়েছেন ১টি করে উইকেট ।
ছবিঃ সংগ্রহ

