বিশ্ব ইজতেমা

করোনা পরিস্থিতির কারণে হচ্ছে না বিশ্ব ইজতেমা

প্রতি বছর জানুয়ারিতে রাজধানী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। তবে এবার করোনা পরিস্থিতির কারণে হচ্ছে না বিশ্ব ইজতেমার আয়োজন।

প্রতি বছর সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে ইজতেমায়। তবে এবার পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা। কবে হবে তা-ও অনিশ্চিত।

জানা গেছে, ২০২১ সালের ৮, ৯ ও ১০ জানুয়ারিতে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারিতে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকার ও তাবলিগ জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বিশ্ব ইজতেমার আয়োজন করা সম্ভব নয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এ বছর ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বর্তমান পরিস্থিতিতে ইজতেমা আয়োজন সম্ভব নয়। অবস্থা যখন উন্নতি হবে তখন সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তাবলিগ জামাতের দায়িত্বশীলরা বলছেন, ইজতেমার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে, অন্যান্য দেশ থেকে যাতে লোকজন আসতে পারে, সেই পরিস্থিতি তৈরি হলে বিশ্ব ইজতেমা হবে। তার আগে এই মহাজমায়েত সম্ভব নয়। এ বিষয়ে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জিএমপি উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুমিস বলেন, করোনা মহামারি থাকলে ইজতেমা না হওয়ার সম্ভাবনাই বেশি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর