চট্টগ্রাম ও বান্দরবানে ভূমিকম্প অনুভূত
চট্টগ্রাম ও বান্দরবানে ভূমিকম্প অনুভূত
চট্টগ্রাম ও বান্দরবানে ভূমিকম্প অনুভূত, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে ।রোববার ( ১৭ ফেব্রুয়ারি ) বাংলাদেশ সময় ৮ টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
চট্টগ্রাম থেকে ১৩১ মাইল পূর্বে ও ঢাকা থেকে ২৯০ মাইল দক্ষিণে বাংলাদেশ – ভারতের সীমান্তবর্তী রাঙ্গামাটির মিজোরাম ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল । এতে কেঁপে উঠেছে চট্টগ্রাম , বান্দরবান , রাঙ্গামাটি , খাগড়াছড়ি , ফেনী সহ দক্ষিণ – পূর্বাঞ্চল ।
প্যারিসভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি বলেছে , ভূমিকম্পটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ৯৫ কিলোমিটার দক্ষিণে এবং ভারতের মিজোরামের সাইহা জেলা ২৫ কিলোমিটার দক্ষিণ – পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে । ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি ।
ছবিঃ সংগ্রহ

