চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২৯মার্চ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯মার্চ রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

১৬ ফেব্রুয়ারি রোববার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশন ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

তফসিল অনুযায়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ এবং ভোটগ্রহণ ২৯ মার্চ।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। ভোটগ্রহণের পর মে মাসেই ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরেরা দায়িত্ব নেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরেরা দায়িত্ব নেন ২০১৫ সালের ৬ আগস্ট।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুসারে, নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভার পাঁচ বছর মেয়াদ পূরণের দিন থেকে ১৮০ দিন আগে পর্যন্ত যে কোনও দিন নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে ২০২০ সালের ৫ আগস্টের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর