চিলি

চিলির উত্তর – মধ্যাঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প

চিলির উত্তর – মধ্যাঞ্চলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ( ইউএসজিএস) জানিয়াছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭ । ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কোকুইম্বো থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে । এটি প্রায় ৫৩ কিলোমিটার গভীরে আঘাত হানে ।

এএফপি’র সুত্রমতে, গ্রিনিচ মানসময় ০১৩২টায় ভূমিকম্প আঘাত হানে । ভালপারাইসো , ওহাইগিনিস, রাজধানী সান্টিয়াগোর আশেপাশের অঞ্চলে এবং আতাকামা ও কোকুইম্বোর উত্তরে ভূমিকম্প অনুভূত হয় । প্রায় কয়েক হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে । তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায় নি ।

বিশ্বের ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে চিলি একটি । ১৯৬০ সনে চিলির ভালদিভিয়ায় ৯.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর