জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সকল প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হবে।

এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে।

স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর