জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
১৪৪১ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে ।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ।ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে অনুরোধ করা হয়েছে।
নম্বরগুলো হল : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা ফ্যাক্সেও জানানো যাবে ।
ফ্যাক্স নম্বরঃ ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে ।
ছবিঃ সংগ্রহ

