এসএসসি পরীক্ষা

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি ) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি ) পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে ।

এ বছর মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯৮২টি। মোট ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট ও অটিস্টিক শিশুদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।

এবার জেএসসিতে পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ ধারাবাহিক মূল্যায়ন করা হবে।

বিদেশের ৯টিসহ দেশের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে আজ এ পরীক্ষা শুরু হচ্ছে । এবার ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। পরীক্ষা শেষ হবে ১৩ নভেম্বর।

ছবিঃ সংগ্রহ

আরও খবর