শিক্ষা মন্ত্রণালয়

জেএসসি – জেডিসি পরীক্ষার সময়সূচির পরিবর্তন       

ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে জেএসসি ও জেডিসি ১২ নভেম্বরের পরীক্ষাও স্থগিত করা হয়েছে ।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী , ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। আর জেডিসি পরীক্ষাটি ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক রোববার রাতে পরীক্ষা পেছানো ও পরিবর্তিত সময়সূচির বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান । এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছানো হয়।

শনিবারের জেএসসির গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। আর শনিবারের জেডিসি পরীক্ষাটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

গত ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি বিজ্ঞান পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

ছবিঃ সংগ্রহ

আরও খবর