জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে দেশের বাজারে কমলো ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম।
শনিবার (৩১ আগস্ট) সকালে প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এতে জানা যায়, ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
ছবিঃ সংগ্রহ

