ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।শুক্রবার (১৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ছবিঃ সংগ্রহ

