তাপদাহ থাকবে আবহাওয়া

তাপপ্রবাহ কমতে পারে – আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপদাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে । পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় , রংপুর , রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা , বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থাকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ প্রশমিত হতে পারে । সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ।

মৌসুমী বায়ুর বর্ধিতাংশ ভারতের বিহার , পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর