তাপদাহ থাকবে আরও ৫ দিন
তাপদাহ থাকবে আরও ৫ দিন
ঘূর্ণিঝড় ফণি’র প্রভাব কেটে যাওয়ার পরও দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে । দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ আরও পাঁচ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে , দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপমাত্রা অব্যাহত থাকতে পারে আরও পাঁচ দিন । সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে । ১৩, ১৪ , ১৫ মে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এতে তাপপ্রবাহ একটু কমে আবার বড়তে পারে ।
ঢাকা , রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ অব্যাহত থাকবে । এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।
আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর , ময়মনসিংহ , রাজশাহী , সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
নোয়াখালী , দিনাজপুর , ঢাকা , রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপদাহ অব্যাহত থাকতে পারে ।
রাজশাহী অঞ্চলে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস ।
ছবিঃ সংগ্রহ

